আয়কর ছাড় চেয়েছে আইসিটি পেশাজীবীরা
আইসিটি পেশাজীবীদের প্রতি গোলাম মোহাম্মদ কাদের বলেন, ‘আইসিটি পেশাজীবীদের চাকুরী ক্ষেত্রে বিভিন্ন হয়রানি বন্ধ সহ তাদেরকে চাকুরীর নিরাপত্তা দেয়া উচিত, বাংলাদেশে আইন অনেক হয়, কিন্তু আইন বাস্তবায়ন করতে গিয়ে অনেক বাধার সৃষ্টি হয়,কারণ, যাদের বিরুদ্ধে আইন করা হয়, তারা অনেক শক্তিশালী হয়,তারাই আইনের ফাঁকে গিয়ে অনেকেই অনিয়ম করে।
আইসিটি সেক্ট্রর একটি উন্নয়নশীল সেক্ট্রর,আইসিটি পেশাজীবীরাই বাংলাদেশ কে এগিয়ে নিয়ে যাচ্ছে। আমরা আইসিটিতে যদি অগ্রসর হতে না পারি, তবে সারা পৃথিবী থেকে বিছিন্ন হয়ে যাব ,তাই যেভাবেই হোক আইসিটিতে অগ্রসর হতে হবে।
জি এম কাদের এমপি আরো বলেন ‘প্রফেশনালিজম যদি ডেভেলমেন্ট করতে পারি, তাহলেই বাংলাদেশে আইসিটি পেশাজীবীরা দক্ষ জনশক্তি হিসেবে আর্বিভাব হতে পারবে, এবং সত্যিকার অর্থেই দেশকে সামনে এগিয়ে নিতে বড় ধরনের ভূমিকা রাখতে পারবে, এটা আমার বিশ্বাস’।
বিশেষ অতিথি সৈয়দ জিয়াউল হক বলেন ‘আইসিটি মেধাবিদের প্রমোশন হচ্ছে না, আইটি ক্ষেত্রে বড় সমস্যা শিক্ষা ব্যবস্থা, বেসিক এডুকেশন খুব ভাল করতে হবে, ম্যাথমেটিক্স-এ ভাল না করলে ভাল প্রোগ্রাম হয়া যায় না ’।







